উপকরণ:- হাফ কিলো দেরাদুন চাল, ৫০০ গ্রাম মুরগি অথবা খাসির মাংসের কিমা, দেড় কাপ কড়াইশুঁটির দানা, ১৫০-১৭৫ গ্রাম ঘি।
কিমার মশলা:- ১০০ গ্রাম টকদই, গরমমশলা, তেজপাতা, ১ টি বড়ো পেঁয়াজ বাটা, ৪-৫ কোয়া রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ জয়িত্রী বাটা, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ চিনি ও স্বাদমতো নুন।
ভাতের মশলা:- ১০০ গ্রাম পেঁয়াজ কুচানো ভাজা, ১ চামচ গরমমশলা গুঁড়ো, ৫০ গ্রাম কিসমিস, পরিমাণ মতো নুন।
প্রণালী:- মাংস ছোট ছোট টুকরোতে কেটে নিন। দই ফেটিয়ে তার মধ্যে মাংসের মশলা মিশিয়ে দিন। এরপরে ডেকচিতে বা হাঁড়িতে ৫০ গ্রাম ঘি গরম করে ওতে কুচানো পেঁয়াজ বাদামি করে ভেজে তুলে রাখুন। পাত্রের বাকি ঘিতে তেজপাতা, গরমমশলা দিয়ে দই ও মাংসের মশলা মেশানো মাংস চটকে নিয়ে মাংস তুলে নিয়ে ১ কাপ জল দিয়ে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে জল টেনে গেলে নামাবেন। একটি পাত্রে বেশি করে জল গরম করে কড়াইশুঁটি, নুন ও তেজপাতা দিয়ে ফোটান। এই সময় চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেডি রাখুন। ওদিকে জল ভালোভাবে ফুটলে ধোয়া চাল দিয়ে প্রায় সেদ্ধ করুন। ভাত প্রায় সেদ্ধ হয়ে এলে ফ্যান ঝরিয়ে রান্না করা মাংস, বাকি ঘি, পেঁয়াজ ভাজা, কিসমিস ও গরমমশলার গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিন। ১০-১২ মিনিট দমে রাখলেই এই লোভনীয় ঘি ভাত প্রস্তুত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷