উপকরণ:- ১ টা বড়ো মুরগি ৪ টুকরো করে কাটা, ২ টা বড়ো পেঁয়াজ, ৫ কোয়া রসুন, ১ চামচ আদাবাটা, সোয়া এক চামচ জয়িত্রী গুঁড়ো, ১ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ গরমমশলা গুঁড়ো, ২ চামচ কেওড়া জল, ২ ফোঁটা মিষ্টি আতর, ৫০ গ্রাম টকদই, ১৫০ গ্রাম ভাজার জন্য ঘি বা বনস্পতি, আন্দাজমতো নুন।
প্রণালী:- মুরগির মাংস পরিষ্কারভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন। আদা, পেঁয়াজ ও রসুন বাটা ন্যাকড়ায় চেপে রস বের করে সেই রস গোলমরিচ গুঁড়ো, জয়িত্রী, গরমমশলা, নুন ও টকদইয়ের সাথে মিশিয়ে নিন। এইবার তাতে কেওড়া জল ও মিষ্টি আতর মিশিয়ে মাংসে মাখিয়ে দুই থেকে আড়াই ঘন্টা রেখে দিন। এবার কড়াইতে বা ফ্রাইপ্যানে ঘি বা বনস্পতি গরম করে মশলা মাখানো মাংস ছেড়ে দিয়ে অল্প আঁচে এপিঠ ওপিঠ লালচে করে ভাজুন। রুটি বা পরোটার সাথে খেতে দারুণ লাগে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷