বানাতে কি কি কাঁচামাল লাগে?
- ১ কেজি ছোট আকারে কাটা পাঠার মাংসের কিমা, ৬ টা মাঝারি আকারের পেঁয়াজ, আন্দাজমতো পরিমাণে আদা-রসুন-ধনে-জিরে একসাথে বাটা, ২৫০ গ্রাম সরষের তেল, ৩ চা চামচ লঙ্কাগুঁড়ো, স্বাদমতো নুন, ৪ টা লেবু, কয়েকটি তেজপাতা, শুকনো লঙ্কা, আন্দাজমতো গরমমশলা, অল্প পেঁপে বাটা, ৩০০ গ্রাম আটা।
কিভাবে তৈরি করবেন?
- মাংস ধুয়ে সমস্ত মশলা, নুন ও লেবুর রস দিয়ে ভালো করে মাখুন। পেঁপে বাটা, গরমমশলা, তেজপাতা ও শুকনো লঙ্কা মাংসে মাখিয়ে আরও কুড়ি মিনিট রেখে দিন। একটি মাঝারি মাপের হাঁড়িতে তেল ঢেলে আঁচে বসান। এতে পেঁয়াজকুচি দিয়ে লাল করে ভেজে উপর থেকে মশলা মাখানো মাংস দিয়ে আন্দাজমতো জল দিয়ে ঢাকা দিন। অপরদিকে এর অনেক আগে আটা জল দিয়ে মেখে রেডি রাখবেন। হাঁড়ির ঢাকার চারপাশে এই মাখা আটা এমনভাবে লাগান যাতে হাঁড়ির ভাপ বেরিয়ে না যায়। মিনিট কুড়ি-পঁচিশ রান্না হলে মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। অর্থাৎ, আপনার প্রিয় হান্ডি কাবাব পুরো তৈরি। এবার উনুন থেকে হাঁড়ি নামিয়ে ভাত বা পরোটার সাথে গরম গরম পরিবেশন করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷