উপকরণ:- নুডুলস ৫০০ গ্রাম, ২ লিটার জল, ১ টেবিল চামচ বাদাম তেল বা সাদা তেল, স্বাদমতো নুন।
পদ্ধতি:- একটি পাত্রে জল নিয়ে আঁচে বসান। এই জলে অল্প তেল ও প্রয়োজনীয় নুন মিশিয়ে দিন। জল বেশি ফুটে উঠলে পুরো নুডুলস দিয়ে দিন। মাঝেমধ্যে নেড়ে ৫ মিনিট ফোটান। এরপর হাতাতে তুলে দেখে নিন নরম হয়েছে কিনা। যদি নরম না হয় তাহলে আরও ১-২ মিনিট ফোটান। এইবার পাত্রটি নামিয়ে যথাসম্ভব জল ফেলে দিয়ে চুবড়িতে সব ঢেলে দিলেই জল পুরো ঝরে যাবে। এখন এর উপরে ঠান্ডা জল ঢালূন। তাহলেই ধোয়া হয়ে যাবে। এরপরে এই নুডুলসগুলি একটি বড়ো থালায় ছড়িয়ে রাখুন। এই সময় ১ চামচ তেল উপরে ছড়িয়ে দিন। তাহলেই চাওমিনের নুডুলস পুরোপুরি তৈরি হয়ে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷