উপকরণ:- ২৫০ গ্রাম পালং শাক, ২ কোয়া রসুন কুচানো, ২ টা ডিম, ১ টা বড়ো পেঁয়াজ কুচানো, আন্দাজমতো নুন-হলুদ-তেল।
প্রণালী:- শাক কুচিয়ে প্রথমে সেদ্ধ করে চেপে জল ঝরিয়ে নিন। কড়াইতে তেল দিন। রসুন কুচি, পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি দিয়ে বাদামি করে ভাজুন। এরপর নুন, হলুদ দিন। পালং শাক দিয়ে নেড়েচেড়ে জল শুকিয়ে এলে ডিম ফেটিয়ে কড়াইয়ে ঢালুন। ডিম ও শাক মাখামাখি হলে নেড়েচেড়ে নামিয়ে নিন। গরম ভাতের সাথে পরিবেশন করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷