উপকরণ:- ২০০ গ্রাম ছোলার ডাল, ২০০ গ্রাম মাংসের কিমা, ৪ টি পেঁয়াজ নিয়ে দুটি কুচিয়ে নিন আর দুটো কুরিয়ে নিন, ৪-৫ কোয়া রসুন বাটা, ২৫ গ্রাম আদা বাটা, ১০০ গ্রাম টকদই, ১-২ টা শুকনো লঙ্কা, সামান্য গরম মশলা, স্বাদমতো নুন, সামান্য চিনি, পরিমাণমতো সরষের তেল, আপনার ইচ্ছেমতো ঘি, ১ টেবিল চামচ ভিনিগার।
প্রণালী:- বানানোর কিছুক্ষণ আগে থাকতে কিমায় ভিনিগার মিশিয়ে রাখুন। ছোলার ডাল পরিষ্কারভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন। এবার কড়াই উনুনের আঁচে বসান। তেল গরম করে অর্ধেক পেঁয়াজকুচি দিয়ে বাদামি করে ভাজুন। এবার আদা-রসুন বাটা, বাকি পেঁয়াজ ও কিমা দিয়ে কয়েক মিনিট ধরে কষতে থাকুন। তারপর টকদই দিয়ে নাড়াচাড়া করে নুন, চিনি দিন। এইবার সেদ্ধ হওয়ার মতন জল দিয়ে সেদ্ধ করুন। ঠিক পরমুহুর্তেই একটি ফ্রাইপ্যানে ঘি দিয়ে আঁচে বসান। ছোলার ডাল ঘিয়ে দিয়ে উত্তমরূপে ভাজুন। এরপরে আন্দাজমতো জল দিয়ে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। এবার কড়াইতে তেল গরম করে প্রথমে তেজপাতা ফোড়ন দিন। তারপর ডাল ও সেদ্ধ কিমা দিয়ে নাড়তে থাকুন যাতে কড়াইয়ের তলা ধরে না যায়। নামাবার আগে গরমমশলা ও বাকি ঘি দিয়ে ঢাকা দিন ও ঢাকা অবস্থাতেই উনুন থেকে নামিয়ে নিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷