কিভাবে রান্না করবেন? ( How to Cook Chow Mein With Veg. and Chicken/Mutton at Home? )
উপকরণ:- ছোট টুকরোতে কাটা বোনলেস চিকেন/মাটন ২৫০ গ্রাম, ৫০০ গ্রাম এগ নুডুলস, ছোট টুকরোতে কাটা গাজর ১ কাপ, ছোট টুকরোতে কাটা বাঁধাকপি ১ কাপ, তেরছাভাবে ছোট টুকরোতে কাটা বিন ১ কাপ, বাদাম বা রেপসিড তেল ৩ টেবিল চামচ, ১ টেবিল চামচ সয়াসস, হাফ চামচ আজিনোমোটো, ১ টেবিল চামচ ভিনিগার, আন্দাজমতো নুন ও গোলমরিচ, পেঁয়াজ ২টি।
প্রণালী:- আগে থেকেই নুডুলস সেদ্ধ করে রেডি রাখবেন। তরকারি ও মাংসও সেদ্ধ করে জল ঝরিয়ে রাখবেন। এবার একটি মাঝারি আকৃতির ডেকচি আঁচে বসিয়ে তেল গরম করুন। আগে পেঁয়াজ কিছুটা ভাজুন, পরে ওতে তরকারি ও মাংস দিয়ে একটু ভেজে নিন। এর থেকে কিছুটা ভাজা একটি আলাদা পাত্রে রাখুন। এখন ডেকচির বাকি ভাজাতে সোয়াসস, ভিনিগার, আজিনোমোটো আন্দাজমতো গোলমরিচ ও নুন দিয়ে নেড়ে নিয়ে ওতে সেদ্ধ করা নুডুলস নেড়ে ভালোভাবে মিশিয়ে নিন। সবটুকু মিশে গেলে আঁচ থেকে নামান। তারপর ডিশে বা প্লেটে সাজিয়ে আগের থেকে আলাদা করে রাখা তরকারি ও মাংস উপরে ছড়িয়ে দিন। তারপর পরিবেশন করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷