উপকরণ:- ১৫০ গ্রাম টকদই, ২৫০ মিলিলিটার দুধ, ২ টেবিল চামচ চিনি, হাফ চা চামচ করে জি. এম্. এস্. ও সি. এম. সি. এবং কর্নফ্লাওয়ার, ২ টেবিল চামচ করে খোয়াক্ষীর-কনডেন্সড মিল্ক-ড্রাই টুটি ফ্রুটি, হাফ চা চামচ চায়না গ্রাস।
প্রণালী:- দই কাপড়ে বেঁধে ঝুলিয়ে জল ঝরান। দুধ আঁচে চাপান। ফুটে উঠলে জি. এম্. এস্. ও সি. এম্. সি. চিনিতে মিশিয়ে দুধে দিন। গলে গেলে চায়না গ্রাস ও কর্নফ্লাওয়ারও একটু দুধে গুলে ঢালুন। ঘন হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করুন। ঠান্ডা দুধে দই, কনডেন্সড মিল্ক, কুরানো খোয়াক্ষীর দিয়ে পুরোটা মিক্সিতে ঢেলে ফেটান। অ্যালুমিনিয়াম পাত্রে দুধের এই মিশ্রণ ঢেলে ঢেকে ফ্রিজারে জমতে দিন। জমে গেলে বের করে তাতে ড্রাই টুটি ফ্রুটি মিশিয়ে মিক্সিতে ফেটিয়ে আবার ফ্রিজারে জমতে দিন। পরিবেশনের সময় ফল দিয়ে সাজান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷