উপকরণ:- ১৫০ গ্রাম নুডলস, ছোট ছোট টুকরোতে কাটা বোনলেস চিকেন বা মাটন ১০০ গ্রাম, ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা অ্যারারুট, ২ টেবিল চামচ বাদাম বা রেপসিড তেল, ১ চামচ ভিনিগার, ১ চামচ সোয়া সস, সরু করে কাটা আদা ১ চামচ, মিহি করে কাটা ১ টা পেঁয়াজ, সরু করে কুচানো গাজর হাফ কাপ, হাফ কাপ ছোট ছোট করে কাটা বিন, হাফ কাপ বাঁধাকপি পাতা কুচি, সোয়া চা চামচ আজিনোমোটো, আন্দাজমতো গোলমরিচ গুঁড়ো ও নুন।
প্রণালী:- প্রথমে মাংস ও তরকারি আলাদা সেদ্ধ করে জল ঝরিয়ে নিন ও আলাদা পাত্রে রাখুন। জলও ভিন্ন ভিন্ন পাত্রে রেখে দিন। কারণ, এই জল স্যুপ তৈরিতে কাজে লাগবে। নুডলস সেদ্ধ করার পদ্ধতিতেই সেদ্ধ করবেন। এরপর একটি প্রয়োজনীয় সাইজের পাত্রে তেল গরম করে আদা ও পেঁয়াজকুচি ভেজে নিন। ওতে সেদ্ধ করা মাংস দিয়ে নেড়েচেড়ে সেদ্ধ সবজি দিয়ে আরও খানিকটা সময় ধরে নেড়ে নিন। এইবার সোয়াসস, ভিনিগার একসাথে মিশিয়ে তার সাথে কর্নফ্লাওয়ার ও অ্যারারুট গুলে নিন। এই মিশ্রণ মাংস ও তরকারির সাথে মিশিয়ে আজিনোমোটো দিয়ে ভালো করে নাড়তে থাকুন। এখন যে তরকারি ও মাংস সেদ্ধর জল আলাদা করে রাখা হয়েছিল তা থেকে ৫-৬ কাপ দিয়ে নুডুলস দিন। তারপর আন্দাজমতো নুন ও গোলমরিচ গুঁড়ো দিন। ভালোভাবে ফুটে উঠলে নামিয়ে স্যুপের বাটিতে ভাগ করুন। সামান্য চিলি সস উপরে ছড়িয়ে গরম গরম পরিবেশন করে দিন। এটি অত্যন্ত স্বাস্থ্যকর খাবার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷