উপকরণ:- ডিম, কুচানো মাংস, শশা, টমেটো, মাখন, সাদা সরষে গুঁড়ো, পাঁউরুটির স্লাইস, নুন, মরিচ গুঁড়ো। সবকয়টি উপাদানের পরিমাণ নির্ধারিত হবে কটা স্যান্ডউইচ বানাবেন এবং কিরকম স্বাদ হবে তার উপরে।
প্রণালী:- ডিম ও মাংসকুচি সেদ্ধ করে নিন। শশা ও টমেটো কুচিয়ে রাখুন। এইবার রুটির শক্ত অংশ বাদ দিয়ে মাখন ও সরষের গুঁড়ো রুটিতে লাগান। ওর উপরে ডিম, মাংসকুচি, শশা ও টমেটো দিয়ে বিটনুন ও মরিচ গুঁড়ো ছড়িয়ে আর একটা একই সাইজের মাখন ও সরষের গুঁড়ো লাগানো রুটির টুকরো দিয়ে পরিবেশন করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷