উপকরণ:- ২২৫ গ্রাম গাজর, ৩ টা ডিম, ১৫০ গ্রাম ক্যাস্টার সুগার, খোসা ছাড়িয়ে টুকরো করা কাঠবাদাম ১৫০ গ্রাম, ২ চা চামচ লেবুর খোসা কুরানো, ৫০ গ্রাম ময়দা, আধ চা চামচ বেকিং পাউডার, প্রয়োজন অনুসারে আইসিং সুগার ও মাখন।
প্রণালী:- কেক টিনে ভালো করে মাখন লাগান। খোসা ছাড়িয়ে গাজর কুরিয়ে নিন। থকথকে হওয়া পর্যন্ত ডিমের কুসুম ও চিনি একসাথে ফেটান। এরমধ্যে গাজর, কাঠবাদাম ও লেবুর খোসা কুরানো দিয়ে ভালো করে মেশান। ময়দা ও বেকিং পাউডার চেলে নিয়ে মিশ্রণে দিন। ডিমের সাদা অংশগুলি ভালো করে ফেটিয়ে এই মিশ্রণে ঢেলে দিয়ে ভালো করে মেশান। কেক টিনে মিশ্রণটি দিয়ে ৪০-৪৫ মিনিট বেক করুন। বেক করা হলে আরো ৪ মিনিট অপেক্ষা করুন। এর পরে কেকটি বের করে ঠান্ডা হতে দিন। পরিবেশনের আগে কেকের উপর আইসিং সুগার লাগিয়ে সাজিয়ে নিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷