উপকরণ:- প্যানকেকের জন্য লাগবে ১টা ডিম, আধ কাপ ময়দা, ১ কাপ জল, আধ চা চামচ নুন। ভাজার জন্য আন্দাজমতো বাদাম তেল। ফিলিং করার জন্য আধ কাপ বোনলেস চিকেন কুচি, ১ টা পেঁয়াজ কুচানো, অর্ধেক কাপ গাজর কুচি, চার খানা বিন কুচানো, আধা কাপ সরু করে কাটা বাঁধাকপি, সরু করে কাটা ৩ টা ক্যাপসিকাম, আধ কাপ বিনস্ স্প্রাউট, অর্ধেক চা চামচ আজিনোমোটো, দেড় চা চামচ নুন, ২ চা চামচ সয়াসস, ২ টেবিল চামচ তেল।
প্রণালী:- ময়দা ও নুন মেশান। ওর মধ্যে ডিম ও জল দিয়ে একটা পাতলা গোলা তৈরি করুন। খানিকটা করে গোলা নিয়ে ননস্টিক প্যানে গোল করে ছড়িয়ে প্যানকেক ভেজে তুলুন। ফিলিং তৈরির জন্য প্রথমে তেল গরম করুন। পেঁয়াজকুচি দিয়ে একটু ভেজে সবজি ও মাংস দিন। হালকা রঙ ধরলে নুন ও সয়াসস দিয়ে রান্না করুন। আজিনোমোটো ছড়িয়ে নামিয়ে নিন। প্যানকেকের যে দিকটা ভাজা হয়েছে সেদিকটায় ফিলিং দিয়ে রোল করুন। এক চা চামচ কর্নফ্লাওয়ার এক চা চামচ জলে গুলে রোলের ধার জুড়ে দিন। ফ্রাইপ্যানে তেল দিয়ে প্যানকেকগুলি বাদামি করে ভেজে তুলুন। কোনাকুনি কেটে গরম গরম পরিবেশন করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷