স্যান্ডউইচ তৈরি করতে হলে বড়ো স্লাইস পাঁউরুটি ব্যবহার করবেন। স্যান্ডউইচ ব্রেড থাকলে সবচেয়ে ভালো হয়। মাখনের সাথে অল্প মাস্টার্ড গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করে নিয়ে স্লাইসে লাগাবেন। এক পিস রুটির মাঝখানে পুর দিয়ে উপরে আর এক পিস রুটি দিয়ে চেপে বসিয়ে দেবেন। স্লাইস রুটির পাশের শক্ত অংশ ছুরি দিয়ে কেটে বাদ দেবেন। তারপর কোণাকুনি করে কাটবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷