উপকরণ:- খাসি বা পাঁঠার মাংস ১ কিলো, ঘি ৫০০ গ্রাম, বাদাম ১০০ গ্রাম, কুচানো পেঁয়াজ ৫০০ গ্রাম, দারচিনি ও এলাচ ২৫ গ্রাম, লবঙ্গ ১০ গ্রাম, মরিচ ১০ গ্রাম, ধনে ২৫ গ্রাম, আদা ২৫ গ্রাম, জাফরান ১০ গ্রাম, স্বাদমতো নুন, কয়েকটি লঙ্কা, প্রয়োজন অনুসারে চিনি।
রান্নার পদ্ধতি:- কড়াইতে বা প্যানে ঘি দিয়ে অর্ধেক পেঁয়াজ ভেজে তুলে নিন। ধনে, মরিচ, আদা, জাফরান বেটে মাংসে মেখে নিন। বাদাম বেটে রাখুন। বাকি পেঁয়াজও বেটে রাখুন। গরম ঘিতে লবঙ্গ ফোড়ন দিন এবং মাংস ছাড়ুন। পেঁয়াজ বাটা, নুন, গোটা লঙ্কা ও চিনি দিন। মাংসটা সেদ্ধ হলে বাদাম বাটা ও গরমমশলা বাটা মিশিয়ে দিন। একটু ফুটিয়ে নিয়ে মাখামাখা ঝোল রেখে উনুন থেকে নামিয়ে নিন। যদি হলুদ দেওয়ার ইচ্ছা হয় তাহলে মাংস কষানোর সময় অল্প পরিমাণ মতো দিতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷