বি. দ্র.:- ৭৫০ গ্রাম খাসির মাংসের হিসেবে সব পরিমাণ দিলাম।
উপকরণ:- ছোট করে কাটা বেকন দুই টুকরো, মাংসের কিমা ৭৫০ গ্রাম, একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচানো, বীজ বের করা ১ টা কাঁচালঙ্কা কুচানো, যদি জোগাড় করতে পারেন তাহলে মাংসের স্যুপ কিউব ১ টা, আধ কাপ জল, ১ টেবিল চামচ সরষে, স্বাদমতো নুন, আন্দাজ মতো মরিচ, মাখন দিয়ে সেদ্ধ করা বিন ৪৫০ গ্রাম, যদি কোপ্তা ( Kofta ) বানাতে চান তাহলে ১০০ গ্রাম ময়দা, চর্বি অথবা মাখন ৫০ গ্রাম, ভেজে নিয়ে গুঁড়ো করা মৌরি ১ চা চামচ।
রান্নার পদ্ধতি:- কাঁচের বাটিতে বেকন, পেঁয়াজ ও মরিচ দিন। পাঁউরুটির কাগজ দিয়ে পাত্রটি ঢাকা দিন। ওভেনে ৫-৭ মিনিট বেক করুন। অন্য আরেকটি পাত্রে কিমা দিয়ে সেটি ১০ মিনিট বেক করুন। ছুরি দিয়ে বেক করা কিমা ভালো করে ঘেঁটে বেকন-পেঁয়াজের পাত্রে ঢেলে দিন। এই মিশ্রণে মাংসের স্যুপ, কিউব, জল ও সরষে দিয়ে দিন। তারপর নুন ও মরিচ দিয়ে মিশ্রণটি ভালো করে আবার নেড়ে ওভেনে দিন। আধাঘণ্টা অবধি বেক করুন। লক্ষ্য রাখবেন যেন পোড়া না লাগে। ওভেন থেকে বের করে মাখনে সেদ্ধ বিন মিশিয়ে রেখে দিন।
কিভাবে সাজাবেন?
- ময়দা, চর্বি অথবা মাখন ও মৌরিগুঁড়ো একসাথে মিশিয়ে জল দিয়ে ভালো করে মাখুন। এই মিশ্রণটি ৬ ভাগে ভাগ করে কিমার উপর সাজিয়ে ওভেনে দিন। তারপর পনের মিনিট বেক করুন। এবার ওভেন থেকে বের করে ৩-৪ মিনিট বাদে পরিবেশন করতে পারবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷