উপকরণ:- ৪ টা বড়ো সাইজের আলু, ৩৫০ গ্রাম ময়দা, [ লঙ্কাগুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো ] - সবকয়টি হাফ চামচ করে। মৌরিগুঁড়ো ১ চামচ, চিনি হাফ চামচ, পাতিলেবুর রস হাফ চামচ, পেঁয়াজ বাটা ৪ চামচ, আদা বাটা ১ চামচ, আন্দাজ মতো নুন, ঘি অথবা বনস্পতি প্রয়োজন মতন।
প্রণালি:- প্রথমে একটি পাত্রে তিন চামচ ঘি বা বনস্পতি, নুন ও আন্দাজ মতো জল দিয়ে ঠেসে ঠেসে নরম করে মেখে রাখুন। এবার আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। সমস্ত মশলা, লেবুর রস ও চিনি মিশিয়ে আলু ভালো করে চটকে নিয়ে পুর তৈরি করুন। প্রয়োজন মতো অর্থাৎ লেচির সংখ্যা অনুসারে পুর সমানভাবে ভাগ করে নেবেন। এবার প্রতিটি ময়দার লেচি বুড়ো আঙুল দিয়ে চেপে ১ ভাগ করে পুর দিয়ে লেচির মুখ বন্ধ করে দিন। এরপরে ময়দার গুঁড়ো মাখিয়ে লেচি মোটা মোটা গোলাকারে বেলে নিন। শুধু লক্ষ্য রাখবেন যে বেলার সময় যেন ফেটে না যায়। তারপরে উনুনে চাটু বসিয়ে গরম করে ১ টি বা ২ টি করে আলুর পরোটা ভেজে নিন। মনে রাখবেন, প্রতিটি পরোটা ১ চামচ ঘি বা বনস্পতি দিয়ে একটু কড়া করে ভাজবেন। টম্যাটো সস দিয়ে খেতে সত্যিই দারুণ লাগে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷